Cholo Bangladesh
বাংলা
ENGLISH
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
নিরাপদ ও মানবিক বাংলাদেশের নির্বাচনী ইশতেহার
বাংলাদেশ জামায়াতে ইসলামী
দ্বিতীয় ভাগ : আত্মনির্ভরতার পথে নিজ পায়ে দাঁড়ানোর প্রত্যয়
তৃতীয় ভাগ : টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপকভিত্তিতে কর্মসংস্থান
চতুর্থ ভাগ : স্বনির্ভর কৃষি ও প্রকৃতির স্বাভাবিক বিকাশের মাধ্যমে পরিবেশবান্ধব উন্নয়ন
পঞ্চম ভাগ : মানবসম্পদ ও জনজীবনের মৌলিক মানোন্নয়ন
সপ্তম ভাগ : যুবকদের নেতৃত্বে প্রযুক্তি বিপ্লব ও সমৃদ্ধ বাংলাদেশ
যোগাযোগ ও যাতায়াত

ভিশন : উন্নত যোগাযোগ ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়নের মেরুদণ্ড

• সড়কপথ : প্রতিটি জেলায় অগ্রাধিকারের ভিত্তিতে বেহাল রাস্তাগুলো মেরামত করা হবে। সারাদেশের সকল কাঁচা রাস্তা, পাকা রাস্তা, সড়ক এবং মহাসড়ক ডিজিটাল ম্যাপিং-এর আওতায় আনা হবে।

• টেকসই পরিবেশবান্ধব আধুনিক কাঠামোগত উন্নয়নের জন্য দেশের কাঠামোগত উন্নয়ন কার্যক্রমে দুর্নীতি নির্মূল করা হবে।

• রেলপথ আধুনিকীকরণ : আন্তঃনগর রেল সংযোগগুলোকে ডাবল লাইন করা হবে যাতে প্রতি ৩০ মিনিট পরপর আন্তঃনগর ট্রেন চালু করা যায়। ঢাকা থেকে বিভাগীয় শহরগুলোতে পর্যায়ক্রমে হাইস্পিড ট্রেন চালু করা হবে

• ইনল্যান্ড ওয়াটারওয়ে ডেভেলপমেন্ট : নদীবন্দরগুলোতে নতুন টার্মিনাল, লাইটিং ও নিরাপত্তা ব্যবস্থা করা হবে। আধুনিক এবং মধ্যম গতির লঞ্চ চালু করে প্রতি ৬ মাসে একবার পরিদর্শন করে নিরাপত্তা সনদ প্রদান করা হবে যাতে অনিরাপদ লঞ্চ চলাচল করতে না পারে।

• ইলেকট্রিক ভেহিক্যাল ইনফ্রাস্ট্রাকচার : ইলেকট্রিক বাইক, অটোরিকশা, কার এবং বাসের জন্য পর্যাপ্ত চার্জিং স্টেশন প্রতিষ্ঠা, নিরাপদ ডিজাইনের অটোরিকশাকে লাইসেন্স প্রদান ও অনিরাপদ অটোরিকশাগুলোর ডিজাইন পরিবর্তনের মাধ্যমে নিরাপদ করার ব্যবস্থা করা হবে।

• ন্যাশনাল ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট পোর্টাল : রেল, বাস, লঞ্চ, বিমান; সব টিকিট ও তথ্য এক প্ল্যাটফর্মে আনা হবে।

• যানবাহন চালকদের মাঝে মাদক ব্যবহার নির্মূলের লক্ষ্যে নিয়মিত ডোপ টেস্ট চালু করা হবে।

• চালকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করে গণপরিবহনে অতিরিক্ত কর্মঘণ্টা (সর্বোচ্চ ৮ ঘণ্টা) রোধ করা হবে।

• আন্তর্জাতিক আইন মেনেই বাংলাদেশের সীমান্তগুলোতে পর্যায়ক্রমে সীমান্ত রাস্তা তৈরি করা হবে।

• নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন ও প্রয়োজন নতুন আইন করা হবে।

• অঞ্চলভিত্তিক প্রয়োজনীয়তা যাচাই করে নতুন আন্তঃজেলা সড়ক ও রেল যোগাযোগ তৈরি করা হবে।