ভিশন : পরিকল্পিত, নান্দনিক ও পরিবেশবান্ধব নগর উন্নয়ন
• পরিকল্পিতভাবে জেলা ও উপজেলা শহরগুলো গড়ে তোলার মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামের ওপর জনসংখ্যার চাপ কমানো হবে।
• ট্রাফিক জ্যামের টেকসই সমাধান : ‘স্মার্ট, একীভূত, টেকসই’ পরিবহন ব্যবস্থার মাধ্যমে ট্রাফিক জ্যাম, দূষণ ও গণপরিবহনের বিশৃঙ্খলা সমাধান করা হবে, যার ভিত্তি হবে প্রযুক্তি, পরিকল্পনা ও জনগণের অংশগ্রহণ।
• AI-কন্ট্রোলড ট্রাফিক সিগনাল : গুলিস্তান, ফার্মগেট, বনানী, যাত্রাবাড়ী, উত্তরা; ২০টি হাই ট্রাফিক জংশনে রিয়েল টাইম ট্রাফিক অ্যানালাইসিস অনুযায়ী সিগনাল ব্যবস্থা করা হবে।
• গণপরিবহন সংস্কার : ফিটনেসবিহীন বাস সার্ভিসের পরিবর্তে শৃঙ্খলাবদ্ধ, নির্ধারিত রুটে আধুনিক বাস চালু করা হবে। বাস রুট ফ্র্যাঞ্চাইজি মডেল বাস্তবায়ন করে বাসের মান এবং শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।
• রিকশা ও অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ : নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট টাইম স্লটে রিকশা ও অটোরিকশার চলাচল নির্ধারণ করা হবে। প্রধান সড়কগুলোতে লো-স্পিড যানবাহন নিষিদ্ধ করা হবে।
• প্রাইভেট পরিবহনের পরিবর্তে উন্নত ও সাশ্রয়ী গণপরিবহন উৎসাহিত করা হবে।
• বাইক ও অটোরিকশার আলাদা লেন : বাইক ও অটোরিকশার আলাদা লেনের ব্যবস্থা করা হবে।
• পার্কিং নীতি বাস্তবায়ন : মাল্টিস্টোরি পার্কিং সুবিধা চালু করা হবে। ‘No Parking Zone’ এলাকাগুলোতে নিয়মিত জরিমানা নিশ্চিত করা হবে।
• জোনিং ও শহর পরিকল্পনা সংস্কার : ঢাকাকে অনেকগুলো প্রশাসনিক সেক্টরে ভাগ করে প্রত্যেক জোনে সকল নাগরিক সুবিধা নিশ্চিত করে যাতায়াতের পরিমাণ হ্রাস করা হবে।
• অনলাইন সেবা নিশ্চিতকরণ : নাগরিক পরিসেবা অনলাইনে নিশ্চিত করার মাধ্যমে মানুষের যাতায়াত বহুলাংশে হ্রাস করার চেষ্টা করা হবে।
• জনসচেতনতা ও প্রশিক্ষণ : চালক ও পথচারীদের ট্রাফিক নিয়ম মেনে চলার বিষয়ে সচেতন করা হবে। স্কুল পর্যায় থেকে ট্রাফিক শিক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে।
• হেলমেট ও ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ : ৬টি মেট্রো এলাকায় ডিজিটাল ক্যামেরা-নির্ভর ফাইন সিস্টেম চালু করা হবে।
• একটি শহর, একটি কার্ড : সকল বাস, ট্রেন, বিআরটি ও মেট্রোর জন্য একই ই-টিকিটিং কার্ড/মোবাইল অ্যাপ করা হবে।
• সব সিএনজিকে স্মার্ট মিটার ও GPS ট্র্যাকিং বাধ্যতামূলক করা হবে যাতে ন্যায্য ভাড়া প্রদান করে নিরাপদে যাতায়াত করা যায়।
• ই-ফাইন ও লাইসেন্স পয়েন্ট সিস্টেম : রাস্তার কোথায় ট্রাফিক আইন ভাঙা হচ্ছে, তা CCTV ও AI দিয়ে অটো শনাক্ত করে SMS-এর মাধ্যমে জরিমানা নোটিশ দেওয়া হবে।
• ঢাকার চারপাশে রিং রোড তৈরি করে রাজধানীর ওপর যানবাহনের চাপ কমানো হবে।
• ঢাকায় মালবাহী ট্রাক যাতে শুধুমাত্র রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত যাতায়াত করতে পারে তা নিশ্চিত করা হবে।