Cholo Bangladesh
বাংলা
ENGLISH
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
নিরাপদ ও মানবিক বাংলাদেশের নির্বাচনী ইশতেহার
বাংলাদেশ জামায়াতে ইসলামী
দ্বিতীয় ভাগ : আত্মনির্ভরতার পথে নিজ পায়ে দাঁড়ানোর প্রত্যয়
তৃতীয় ভাগ : টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপকভিত্তিতে কর্মসংস্থান
চতুর্থ ভাগ : স্বনির্ভর কৃষি ও প্রকৃতির স্বাভাবিক বিকাশের মাধ্যমে পরিবেশবান্ধব উন্নয়ন
পঞ্চম ভাগ : মানবসম্পদ ও জনজীবনের মৌলিক মানোন্নয়ন
সপ্তম ভাগ : যুবকদের নেতৃত্বে প্রযুক্তি বিপ্লব ও সমৃদ্ধ বাংলাদেশ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

ভিশন : দুর্নীতি নির্মূলের লক্ষ্যে আইসিটি

• অর্থনৈতিক ও কর্মসংস্থান লক্ষ্য : আইসিটির মাধ্যমে ২০৩০ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলার রপ্তানি এবং ২০ লক্ষ কর্মসংস্থান এবং ২০৩৫ সালের মধ্যে ১০ বিলিয়ন ডলার রপ্তানি এবং আরো ২০ লক্ষ কর্মসংস্থানের সৃষ্টি করা হবে।

• সুশাসন এবং পরিষেবা প্রদান : দুর্নীতি সম্পূর্ণরূপে বন্ধ করতে আইসিটি ব্যবহার করা হবে। সরকার গঠনের তিন মাসের মধ্যে সকল সরকারি পরিষেবার জন্য অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা বাস্তবায়ন করা হবে। সকল পরিষেবার জন্য জন্ম নিবন্ধন এবং ভোটার আইডির বদলে একটি অনন্য (Unique) আইডি চালু করা হবে।

• প্রযুক্তি, উদ্ভাবন এবং স্থানীয় শিল্প : সরকারি প্রকল্পে দেশীয় সফটওয়্যার, হার্ডওয়্যার এবং প্রযুক্তি সংস্থাগুলোকে অগ্রাধিকার দিয়ে ‘বাংলাদেশ প্রথম’ নীতি গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্ভাবনী কেন্দ্র, ইনকিউবেটর, স্টার্টআপ অনুদান এবং ভেঞ্চার ক্যাপিটাল তহবিল চালু করে একটি দেশব্যাপী স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলা হবে।

• নিরাপত্তা এবং আইনি কাঠামো : একটি জাতীয় সাইবার সুরক্ষা নীতি প্রণয়ন, CIRT শক্তিশালীকরণ এবং নীতিগত হ্যাকিং দল গঠন করা হবে। তথ্য গোপনীয়তা এবং ডিজিটাল অধিকারের জন্য আন্তর্জাতিক মানের আইন করা হবে।

• গ্রাম ও মহল্লায় ব্যক্তি মালিকানায় কিয়স্ক (Kiosk) স্থাপনে উৎসাহিত করা হবে।

• জবাবদিহিতা এবং বিশ্বব্যাপী প্রচার : বিগত সরকারের আইটি খাতে দুর্নীতির তদন্ত ও বিচারের জন্য এবং পাচারকৃত তহবিল পুনরুদ্ধারের জন্য একটি বিশেষ অডিট কমিটি গঠন করা হবে। আইটি রপ্তানি বিপণনের জন্য 'টেক কূটনীতিক' নিয়োগ এবং আন্তর্জাতিক সহায়তা কেন্দ্র স্থাপন করা হবে।