· বাংলাদেশকে বৈশ্বিক বিমান যোগাযোগের কেন্দ্র (hub) হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের প্রধান সকল বিমান সংস্থার সেবা চালু এবং এয়ারপোর্ট শুল্ক কমিয়ে বিদেশি এয়ারলাইনসসমূহকে আকৃষ্ট করা হবে। দেশের বিদ্যমান আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে বিমান পরিবহনের রিফুয়েলিং আঞ্চলিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা হবে।
· সৈয়দপুরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হবে।
· বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মান উন্নয়নে সংস্কার করে এর নেটওয়ার্ক, মার্কেট শেয়ার, এয়ারক্র্যাফট ক্যাপাসিটি ও অর্থনৈতিক সক্ষমতার বৃদ্ধির মাধ্যমে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হবে।
· টুরিজম প্রোডাক্ট তৈরি ও জনপ্রিয় করার লক্ষ্যে নদীভিত্তিক ও হালাল টুরিজম প্রোডাক্ট তৈরি করা হবে।
· পর্যটন অবকাঠামো উন্নয়নে হোটেল, রিসোর্ট, পার্ক, বিনোদন কেন্দ্র ও শপিং কেন্দ্র খাতে দেশি-বিদেশি বড় বিনিয়োগ উৎসাহিত করা হবে।