Cholo Bangladesh
বাংলা
ENGLISH
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
নিরাপদ ও মানবিক বাংলাদেশের নির্বাচনী ইশতেহার
বাংলাদেশ জামায়াতে ইসলামী
দ্বিতীয় ভাগ : আত্মনির্ভরতার পথে নিজ পায়ে দাঁড়ানোর প্রত্যয়
তৃতীয় ভাগ : টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপকভিত্তিতে কর্মসংস্থান
চতুর্থ ভাগ : স্বনির্ভর কৃষি ও প্রকৃতির স্বাভাবিক বিকাশের মাধ্যমে পরিবেশবান্ধব উন্নয়ন
পঞ্চম ভাগ : মানবসম্পদ ও জনজীবনের মৌলিক মানোন্নয়ন
সপ্তম ভাগ : যুবকদের নেতৃত্বে প্রযুক্তি বিপ্লব ও সমৃদ্ধ বাংলাদেশ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ

·      বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প ও ভূমধ্বসের মতো সকল দুর্যোগ ব্যবস্থাপনার সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে যার মাধ্যমে সতর্কবার্তা জারি, দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানোর পূর্বপ্রস্তুতি এবং দুর্যোগ পরবর্তী বাস্তবায়ন পরিকল্পনা (Action Plan) গ্রহণ করা হবে।

·      দুর্যোগ ব্যবস্থাপনায় কমিউনিটির অংশগ্রহণ বাড়ানো নিশ্চিত করার জন্য কমিউনিটিভিত্তিক সচেতনতা বৃদ্ধি ও বড় সংখ্যায় প্রশিক্ষণের সেবক তৈরি করা হবে।

·      দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ ত্রাণ বিতরণ ব্যবস্থা নিশ্চিত করা হবে এবং ত্রাণ মন্ত্রণালয়ে ‘জাকাত এবং সাদাকাহ-ভিত্তিক’ অনুদান গ্রহণ করা হবে।

·      দুর্যোগ প্রতিরোধ এবং প্রস্তুতির জন্য জাতীয় নীতি প্রণয়ন করা হবে।

·      সামাজিক নিরাপত্তা এবং দুর্বল গোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা হবে।

·      মন্ত্রণালয়ের বাজেট বাড়ানো হবে এবং এই মন্ত্রণালয়ের দুর্নীতি দমনের জন্য দুর্নীতি দমন কমিশনের সাথে যৌথভাবে কাজ করবে।

·      বন্যাদুর্গত এলাকায় বেড়িবাঁধ ও বৃক্ষরোপণ বাড়ানো হবে।