Cholo Bangladesh
বাংলা
ENGLISH
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
নিরাপদ ও মানবিক বাংলাদেশের নির্বাচনী ইশতেহার
বাংলাদেশ জামায়াতে ইসলামী
দ্বিতীয় ভাগ : আত্মনির্ভরতার পথে নিজ পায়ে দাঁড়ানোর প্রত্যয়
তৃতীয় ভাগ : টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপকভিত্তিতে কর্মসংস্থান
চতুর্থ ভাগ : স্বনির্ভর কৃষি ও প্রকৃতির স্বাভাবিক বিকাশের মাধ্যমে পরিবেশবান্ধব উন্নয়ন
পঞ্চম ভাগ : মানবসম্পদ ও জনজীবনের মৌলিক মানোন্নয়ন
সপ্তম ভাগ : যুবকদের নেতৃত্বে প্রযুক্তি বিপ্লব ও সমৃদ্ধ বাংলাদেশ
কার্যকর জাতীয় সংসদ

ভিশন : সংসদ হবে দেশ গঠন, রাজনৈতিক সমঝোতা এবং জবাবদিহিতার কেন্দ্র

• সংসদকে কার্যকর করতে ক্ষমতার একক কেন্দ্র প্রধানমন্ত্রী না হয়ে, ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে আনা হবে।

• সংসদ সদস্যের মূল কাজ হবে আইন, কর্মকৌশল ও নীতি প্রনয়ণ করা।

• বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও অনুপাতের চেয়ে অধিক হারে সংসদের স্থায়ী কমিটিগুলোর অধিকাংশ সভাপতির দায়িত্ব দেওয়া হবে, এসব কমিটির বৈঠক নিয়মিতভাবে অনুষ্ঠিত এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও মন্ত্রণালয়কে জবাবদিহিতার আওতায় আনা হবে। সংসদীয় কমিটিগুলোকে শক্তিশালীকরণের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, জনবল, সরঞ্জাম ও অর্থ প্রদান করা হবে।

• জাতীয় সংসদকে পুনরায় জনগণের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করা হবে। বিভিন্ন চুক্তি ও রাষ্ট্রীয় সফরের বিষয়ে সংসদে উন্মুক্ত আলোচনা হবে।

• সংসদ সদস্যরা যাতে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন, সে লক্ষ্যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করা হবে। দলীয়ভাবে এমপিদেরকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ স্বাধীনতা প্রদান করব।