Cholo Bangladesh
বাংলা
ENGLISH
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
নিরাপদ ও মানবিক বাংলাদেশের নির্বাচনী ইশতেহার
বাংলাদেশ জামায়াতে ইসলামী
দ্বিতীয় ভাগ : আত্মনির্ভরতার পথে নিজ পায়ে দাঁড়ানোর প্রত্যয়
তৃতীয় ভাগ : টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপকভিত্তিতে কর্মসংস্থান
চতুর্থ ভাগ : স্বনির্ভর কৃষি ও প্রকৃতির স্বাভাবিক বিকাশের মাধ্যমে পরিবেশবান্ধব উন্নয়ন
পঞ্চম ভাগ : মানবসম্পদ ও জনজীবনের মৌলিক মানোন্নয়ন
সপ্তম ভাগ : যুবকদের নেতৃত্বে প্রযুক্তি বিপ্লব ও সমৃদ্ধ বাংলাদেশ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান

ভিশন : সুলভে প্রবাস গমন, স্বাচ্ছন্দময় প্রবাসজীবন

• প্রবাসী মন্ত্রণালয়কে ম্যানপাওয়ার ইন্ডাস্ট্রি মন্ত্রণালয় হিসেবে ঘোষণা করে এ খাতে বিনিয়োগ ও ব্যবস্থাপনার বিধিমালা প্রণয়ন করা হবে।

• ‘দক্ষতা’ প্রকল্পের মাধ্যমে জেলাভিত্তিক হিউম্যান স্কিল ডেভেলপমেন্ট জোন (SDZ) গঠন করে প্রয়োজনীয় দক্ষতা (যেমন বিদেশি ভাষা, হাতে কলমে কাজ শেখানো) অর্জন থেকে শুরু করে ভিসা প্রদান পর্যন্ত সব খরচ সরকারি ব্যবস্থাপনায় করা হবে।

• প্রবাসীদের বিদেশে আসা থেকে শুরু করে প্রবাসে চাকরি, ট্রেনিং, ভিসা অ্যাপয়েন্টমেন্ট ও প্রসেসিংয়ের জন্য দীর্ঘ সময়ক্ষেপণ, ভিসার মেয়াদ বৃদ্ধিসহ বিভিন্ন ধরনের সমস্যা নির্ধারণ করে তা সমাধান করা হবে।

• প্রবাসীদের বিশেষ ভূমিকা ও অংশীদারিত্ব নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা হবে, যাতে তাঁরা দেশে বিনিয়োগের নিরাপদ পরিবেশ, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায়।

• প্রবাসীদের বিদেশ গমনের ক্ষেত্রে সংশ্লিষ্ট মেডিকেল সিন্ডিকেট ও রিক্রুটমেন্ট সিন্ডিকেট প্রথা বাতিল ঘোষণা করে সার্বজনীন ব্যবসায়ীদের জন্য শ্রমবাজার উন্মুক্ত রাখার ঘোষণা প্রদান করা হবে।

• প্রবাসীদের কল্যাণে বাংলাদেশের দূতাবাসসমূহকে আরও প্রবাসীবান্ধব করে গড়ে তোলা হবে। এক্ষেত্রে প্রবাসীদের মধ্যে থেকে ভলান্টিয়ার প্রতিনিধি নির্বাচন করা হবে, যারা প্রবাসীদের বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যাপারে সরাসরি দূতাবাসের সাথে প্রবাসীদের স্বার্থে উপদেষ্টা হিসেবে কাজ করবে।

• সমৃদ্ধি এবং উন্নয়নে প্রবাসীদের অংশগ্রহণ আরও শক্তিশালী করতে আনুপাতিক হারে সংসদে প্রতিনিধি নির্বাচন বা মনোনয়নের ব্যাপারে ভূমিকা পালন করা হবে।

• প্রবাসীদের নিজেদের এবং তাদের সন্তানদের মানসিক ও ধর্মীয় অনুশীলনের স্বার্থে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠান করার উদ্যোগ গ্রহণ করা হবে।

• প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত বাংলাদেশ দুতাবাসসমূহের সমন্বয়ে জবাবদিহিতার জন্য একটি অনলাইন সোশ্যাল প্ল্যাটফর্ম তৈরি করা হবে যেখানে নাগরিকদের সমস্যা, অভিযোগ, আবেদনের প্রোগ্রেস ট্রাকিং লাইভ দেখার ব্যবস্থা থাকবে।

• প্রবাসীরা বিদেশে মারা করলে তাদের ইচ্ছে অনুযায়ী সেখানেই দাফন অথবা দেশে তাদের লাশ পরিবহনের জন্য সরকারি ব্যবস্থা গ্রহণ করা হবে।

• বিদেশগামী সকল শ্রমিকদের বিনা খরচে স্বল্প ও মধ্যমেয়াদি দক্ষতা উন্নয়ন এবং ভাষা শিক্ষা প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে।

• বিদেশ যাওয়ার খরচ কমানোর কার্যকর ব্যবস্থা করা হবে।