Cholo Bangladesh
বাংলা
ENGLISH
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
নিরাপদ ও মানবিক বাংলাদেশের নির্বাচনী ইশতেহার
বাংলাদেশ জামায়াতে ইসলামী
দ্বিতীয় ভাগ : আত্মনির্ভরতার পথে নিজ পায়ে দাঁড়ানোর প্রত্যয়
তৃতীয় ভাগ : টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপকভিত্তিতে কর্মসংস্থান
চতুর্থ ভাগ : স্বনির্ভর কৃষি ও প্রকৃতির স্বাভাবিক বিকাশের মাধ্যমে পরিবেশবান্ধব উন্নয়ন
পঞ্চম ভাগ : মানবসম্পদ ও জনজীবনের মৌলিক মানোন্নয়ন
সপ্তম ভাগ : যুবকদের নেতৃত্বে প্রযুক্তি বিপ্লব ও সমৃদ্ধ বাংলাদেশ
সমাজকল্যাণ

ভিশন : সবার জন্য সামাজিক নিরাপত্তা

·      জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি প্রবর্তিত বহুমাত্রিক দারিদ্র্য সূচক ব্যবহার করে অতি দ্রুত একটি যুগোপযোগী সামাজিক নিরাপত্তা কৌশল প্রণয়ন করা হবে।

·      দারিদ্র্য বিমোচনমূলক কার্যক্রম বাস্তবায়নে যাকাত ও ওয়াকফ ব্যবস্থাকে কাজে লাগানো হবে।

·      দরিদ্র ব্যক্তিদেরকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত করা এবং সরকারি সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে দ্বৈততা পরিহার করার লক্ষ্যে দেশের দরিদ্র্য জনগোষ্ঠীর একটি পূর্ণাঙ্গ ডেটাবেজ তৈরি করে দরিদ্র পরিবারসমূহকে সামাজিক নিরাপত্তা কার্ড প্রদান করা হবে।

·      সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগী নির্বাচনের দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব দূরীকরণে কমিউনিটি নেতৃত্বের অংশগ্রহণ, স্বচ্ছতা ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা হবে।

·      বয়স্ক ও প্রতিবন্ধীসহ কর্মক্ষম নয় এমন ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা কার্যক্রমের আওতা আরও সম্প্রসারণ করা হবে এবং মাসিক ভাতার হার (বর্তমানে মাত্র মাসিক ৬০০ টাকা) বৃদ্ধি করে ক্রমান্বয়ে বাস্তবসম্মত করা হবে।

·      বার্ধক্যে এই বিপুল বয়স্ক জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সর্বজনীন পেনশন স্কিমের প্রয়োজনীয় সংস্কার করা হবে।

·      আকস্মিক দুর্ঘটনায় নিহত দরিদ্র ব্যক্তিদের পরিবার এবং পঙ্গু/কর্মক্ষমতা হারানো ব্যক্তিদেরকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে একটি তহবিল গঠন করা হবে।

·      মাদক-জুয়াসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে নৈতিক প্রশিক্ষণ প্রদান করা হবে।

·      মাদকাসক্ত, ভবঘুরে ও ছিন্নমূলদের স্বাভাবিক জীবনধারায় আনার জন্য ‘ফিরে আসা পুনর্বাসন প্রকল্প’ গ্রহণ করা হবে।

·      ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে বাংলাদেশের ধনী ও প্রবাসীদের নিকট হতে অর্থ সংগ্রহ করে অতিদরিদ্রদের জন্য কার্যক্রম গ্রহণ, যেমন : কম খরচে স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করা হবে।