ভিশন : সমৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক বাণিজ্য
• রপ্তানি বহুমুখীকরণ ও উন্নয়ন : পাঁচ বছরে রপ্তানি আয়ের পরিমাণ দ্বিগুণে বৃদ্ধি করার লক্ষ্যে গার্মেন্টস ছাড়াও চামড়া, পাটশিল্প, হালকা প্রকৌশল, ওষুধ ও কৃষি-প্রক্রিয়াজাত পণ্যে গুরুত্ব দিয়ে বৈচিত্র্যময় পণ্য রপ্তানি সম্প্রসারণ করা হবে।
• বাণিজ্য নীতিমালা সংস্কার ও আধুনিকায়ন : পাঁচ বছরে বিশ্বমানের আধুনিক বাণিজ্যনীতি প্রতিষ্ঠা করা হবে। বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (FDI) পাঁচ বছরে ১৫ বিলিয়ন ডলারে উন্নীত করা হবে।
• ই-কমার্স ও ডিজিটাল বাণিজ্য অবকাঠামো : পাঁচ বছরে ডিজিটাল বাণিজ্যে আঞ্চলিক নেতৃত্ব গ্রহণ করার লক্ষ্যে ১) প্রত্যন্ত অঞ্চলে ব্রডব্যান্ড, ৫জি ও মহাদেশীয় ক্যাবল প্রবেশ করে ডিজিটাল অ্যাক্সেস নিশ্চিত করা, ২) ক্যাশলেস (cashless) লেনদেনের সুযোগ বাড়িয়ে মোবাইল ও ডিজিটাল ওয়ালেট ব্যবহার উদ্ভাবন করা হবে।
• ভোক্তা অধিকার সুরক্ষা ও ন্যায্য বাণিজ্য : পাঁচ বছরে ভোক্তার অধিকার সম্পূর্ণরূপে সুনিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা ফৌজদারি আদালত দ্রুত বিচার নিশ্চিত করে প্রতারক ব্যবসায়ীকে দণ্ড প্রদান করা হবে।
• আমদানির বিকল্প ও দেশীয় মূল্য সংযোজন : পাঁচ বছরে প্রধান আমদানিজাত দ্রব্যের ওপর নির্ভরতা ৩০% হ্রাস করা হবে।