Cholo Bangladesh
বাংলা
ENGLISH
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
নিরাপদ ও মানবিক বাংলাদেশের নির্বাচনী ইশতেহার
বাংলাদেশ জামায়াতে ইসলামী
দ্বিতীয় ভাগ : আত্মনির্ভরতার পথে নিজ পায়ে দাঁড়ানোর প্রত্যয়
তৃতীয় ভাগ : টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপকভিত্তিতে কর্মসংস্থান
চতুর্থ ভাগ : স্বনির্ভর কৃষি ও প্রকৃতির স্বাভাবিক বিকাশের মাধ্যমে পরিবেশবান্ধব উন্নয়ন
পঞ্চম ভাগ : মানবসম্পদ ও জনজীবনের মৌলিক মানোন্নয়ন
সপ্তম ভাগ : যুবকদের নেতৃত্বে প্রযুক্তি বিপ্লব ও সমৃদ্ধ বাংলাদেশ
স্থানীয় সরকার ব্যবস্থা

ভিশন : ন্যায্যতার ভিত্তিতে পরিষদ এবং সারাদেশের উন্নয়ন

• তিনস্তরের (জেলা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ) ভিত্তিতে স্থানীয় সরকারকে পুরোপুরি কার্যকর করার উদ্দেশ্যে বিকেন্দ্রীকরণের জন্য প্রয়োজনীয় আইনগত, প্রশাসনিক ও আর্থিক সংস্কার সাধন করা হবে।

• সকল স্তরের উন্নয়ন পরিচালিত হবে স্থানীয় সরকারের অধীনে। এক্ষেত্রে মন্ত্রণালয়ের কাজ হবে তদারকি ও সমন্বয় করা।

• সিটি গভর্ন্যান্স প্রতিষ্ঠা করে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোর অধিকাংশ নাগরিকসেবা (যেমন : পানি ও স্বাস্থ্যসেবা ইত্যাদি) সরাসরি তাদের অধীনে হস্তান্তর করা হবে।

• স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর অর্জিত রাজস্ব যথাযথভাবে সংরক্ষণ, সঠিক ব্যবহারে বিকশিত করা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাধীন বাজেট প্রণয়ন ও ব্যয় ব্যবস্থাপনার ক্ষমতা দেওয়া হবে এবং সেগুলোকে একটি কেন্দ্রীয় সফটওয়্যারে সংরক্ষণ করা হবে।

• স্থানীয় সরকার নির্বাচনে দলীয় হস্তক্ষেপমুক্ত করা এবং জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতা বাড়াতে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার আনা হবে।

• স্থানীয় সরকার প্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হবে।

• ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে ওয়ার্ড সভা, উন্মুক্ত বাজেট সভা এবং সামাজিক নিরীক্ষা বাধ্যতামূলক করা হবে।

• স্থানীয় সরকারব্যবস্থায় নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব বৃদ্ধির লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে।

• উপজেলা ও জেলা পরিষদকে কার্যকর করার লক্ষ্যে প্রশাসনিক ক্ষমতা ও আর্থিক উৎস নির্ধারণ করে তার কাঠামোগত সংস্কার সাধন করা হবে।