ভিশন : অবাধ ও সুষ্ঠু নির্বাচন
• তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সুসংহত ও কার্যকর করতে প্রয়োজনীয় আইন ও বিধানের সংস্কার করা হবে।
• জাতীয় সংসদ নির্বাচনে পিআর (Proportional Representation) পদ্ধতির প্রবর্তন করা হবে।
• সকল স্তরের নির্বাচনে ব্যয় হ্রাসে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। নির্বাচনী ব্যয় যৌক্তিক সীমার মধ্যে নির্ধারণ করে দেওয়া হবে।
• নির্বাচনে পেশীশক্তি, কালো টাকা এবং অতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণে রাখতে নির্বাচন কমিশনের নির্ধারিত সীমার বাইরে ব্যয় না হয় তা নিশ্চিত করতে কঠোর আইন প্রণয়ন ও শক্তিশালী মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে।
• নির্বাচন কমিশন এবং জেলা-উপজেলা পর্যায়ের নির্বাচন অফিসে সংসদে প্রতিনিধিত্বকারী অথবা কমপক্ষে ১০টি আসন বা ৩% ভোট পাওয়া দলগুলোর প্রতিনিধিদের পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভুক্তির বিধান করা হবে। তারা প্রয়োজন অনুযায়ী কমিশনের বৈঠকে উপস্থিত থাকতে পারবেন, তবে ভোটাধিকার থাকবে না।
• সকল ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।
• ভোটারদের মধ্যে নির্বাচনের গুরুত্ব, ভোটাধিকার ও গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি করতে ব্যাপক সচেতনতামূলক প্রশিক্ষণ ও গণশিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।
• নির্বাচন কমিশনকে পরিপূর্ণ স্বাধীনভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় আইনি সংস্কার এবং কারিগরি ও আর্থিক শক্তিশালীকরণ করা হবে।