Cholo Bangladesh
বাংলা
ENGLISH
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
নিরাপদ ও মানবিক বাংলাদেশের নির্বাচনী ইশতেহার
বাংলাদেশ জামায়াতে ইসলামী
দ্বিতীয় ভাগ : আত্মনির্ভরতার পথে নিজ পায়ে দাঁড়ানোর প্রত্যয়
তৃতীয় ভাগ : টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপকভিত্তিতে কর্মসংস্থান
চতুর্থ ভাগ : স্বনির্ভর কৃষি ও প্রকৃতির স্বাভাবিক বিকাশের মাধ্যমে পরিবেশবান্ধব উন্নয়ন
পঞ্চম ভাগ : মানবসম্পদ ও জনজীবনের মৌলিক মানোন্নয়ন
সপ্তম ভাগ : যুবকদের নেতৃত্বে প্রযুক্তি বিপ্লব ও সমৃদ্ধ বাংলাদেশ
মৎস্য ও প্রাণিসম্পদ

• গবাদি প্রাণী ও পোল্ট্রির জাত সংরক্ষণ, উন্নয়ন ও প্রজনন কার্যক্রম আধুনিকায়ন করে দুধ, ডিম ও মাংসের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা হবে।

• টেকসই প্রযুক্তির মাধ্যমে পশু খাদ্যের উৎপাদন ও প্রক্রিয়াকরণ করে খামারের উৎপাদন ব্যয় হ্রাস করা হবে।

• প্রাণিসম্পদের গবেষণা ও সম্প্রসারণ খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সার্বিক সক্ষমতা যৌক্তিক পর্যায়ে উন্নীত করা হবে।

• প্রাণীজ পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণে আমদানি নির্ভরশীলতা কমিয়ে স্থানীয় উৎপাদন ও বাজার ব্যবস্থায় আধুনিকায়ন করা হবে।

• প্রাণীবীমা, প্রাণিসম্পদ জোনিং, ঋণ সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রাণিসম্পদের সুরক্ষা ও উৎপাদনশীলতা বাড়ানো হবে।

• বৈশ্বিক জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় প্রাণী ও পোল্ট্রির জলবায়ু সহিষ্ণু জাত, ফিডার উৎপাদন, বাসস্থান, খামার ব্যবস্থাপনাসহ নানাবিধ কৌশল অবলম্বন করা হবে।

• বীজ/সিমেন প্রত্যয়ন বোর্ড, হালাল পণ্য সার্টিফিকেশন বোর্ড, ডেইরি/পোল্ট্রি উন্নয়ন বোর্ড স্থাপন ও বাস্তবায়ন করা হবে।

• ভঙ্গুর/ দুর্বল বাস্তুতন্ত্র যথা হাওর, চর, বরেন্দ্র, কোস্টাল এবং হিলি এলাকার গবাদি প্রাণী ও পোল্ট্রির উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করা হবে।

• পুকুরে মাছ চাষ : সারা দেশের সম্ভাব্য সকল পুকুরে মৎস্য উৎপাদনের লক্ষ্যে একটি আন্দোলন সৃষ্টি করা হবে।

• মৎস্য উদ্যোক্তা সৃষ্টির ওপর বিশেষ জোর দেওয়া হবে এবং এর জন্য খাতের ভ্যালু চেইনের সকল সমস্যা দূর করা হবে। প্রক্রিয়াজাত মাছের উৎপাদন ও বাজারজাতকরণে উৎসাহিত করা হবে। এক্ষেত্রে আন্তর্জাতিক ISU, HACCP সনদ নিশ্চিত করা হবে।

• দেশীয় মাছের প্রজনন বৃদ্ধির জন্য হালদা নদী ও কয়েকটি বড় হাওড়কে অভয়ারণ্য হিসাবে সংরক্ষণ করা হবে।

• হাওডের বর্তমান সরকারি লিজ প্রথা বাতিল করে সেগুলোকে অভয়ারণ্য ও সংরক্ষণ করা হবে।

• ইলিশ মাছের প্রজননের সময়ে মাছ ধরা নিষিদ্ধ থাকবে। গভীর সমুদ্রে মৎস্য আহরণ উৎসাহিত করা হবে। নিরাপদ মাছ শুকানোর জন্য প্রযুক্তি সহায়তা থাকবে।

• প্রাণী কল্যাণ নিশ্চিত করতে অ্যানিমেল ওয়েলফেয়ার (প্রাণীদের যথাযথ যত্ন, নিরাপত্তা ইত্যাদি) কার্যক্রম জোরদার করা হবে।