Cholo Bangladesh
বাংলা
ENGLISH
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
নিরাপদ ও মানবিক বাংলাদেশের নির্বাচনী ইশতেহার
বাংলাদেশ জামায়াতে ইসলামী
দ্বিতীয় ভাগ : আত্মনির্ভরতার পথে নিজ পায়ে দাঁড়ানোর প্রত্যয়
তৃতীয় ভাগ : টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপকভিত্তিতে কর্মসংস্থান
চতুর্থ ভাগ : স্বনির্ভর কৃষি ও প্রকৃতির স্বাভাবিক বিকাশের মাধ্যমে পরিবেশবান্ধব উন্নয়ন
পঞ্চম ভাগ : মানবসম্পদ ও জনজীবনের মৌলিক মানোন্নয়ন
সপ্তম ভাগ : যুবকদের নেতৃত্বে প্রযুক্তি বিপ্লব ও সমৃদ্ধ বাংলাদেশ
পার্বত্য চট্টগ্রাম অঞ্চল

·      পার্বত্য চট্টগ্রামের জনসাধারণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে।

·      পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ জনসাধারণের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা (শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, পানি) প্রাপ্তি ও জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে।

·      পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জনসাধারণের মধ্যে বিভেদ ও বৈষম্য বিদূরীকরণ ও সকল জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

·      পার্বত্য তিনটি জেলার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।