ভিশন : সকলের জন্য আবাসন নিশ্চিতকরণ
· ডিটেইলড মাস্টারপ্ল্যান : ঢাকাসহ সব শহর ও পৌরসভার জন্য বিস্তারিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। সরকারি ও বেসরকারি সকল স্থাপনা ও উন্নয়ন কার্যক্রম মাস্টারপ্ল্যান অনুযায়ী নিয়ন্ত্রিত হবে।
· ভবন নির্মাণ নীতিমালা : ভবন নির্মাণ নীতিমালা যুগোপযোগী ও বাস্তবসম্মত করা হবে এবং নীতিমালা বাস্তবায়নে স্যাটেলাইট ইমেজভিত্তিক মনিটরিং সিস্টেম চালু করা হবে।
· নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য আবাসন : নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য স্বল্পমূল্যে নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিত করা হবে।
· অগ্নিকাণ্ড ও ভূমিকম্প নিরাপত্তা :
· সকল আবাসিক, বাণিজ্যিক ও সরকারি ভবনে বাধ্যতামূলক অগ্নি নিরাপত্তা ও ভূমিকম্প-সহনশীল নকশা বাস্তবায়ন করা হবে।
· পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ধাপে ধাপে সংস্কার, রেট্রোফিটিং অথবা পুনর্নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।
· ফায়ার এক্সিট, ইমার্জেন্সি সিঁড়ি, অগ্নিনির্বাপক ব্যবস্থা ও খোলা জায়গা সংরক্ষণ কঠোরভাবে নিশ্চিত করা হবে।
· দুর্যোগকালীন জরুরি রেসপন্স ব্যবস্থা : প্রতিটি শহরে দ্রুত উদ্ধার ও জরুরি সাড়া দেওয়ার জন্য আধুনিক ফায়ার সার্ভিস ও রেসকিউ অবকাঠামো শক্তিশালী করা হবে।
· জনসচেতনতা ও প্রশিক্ষণ : ভবন মালিক, নির্মাণ শ্রমিক ও নাগরিকদের জন্য অগ্নিকাণ্ড ও ভূমিকম্পবিষয়ক প্রশিক্ষণ ও মহড়া বাধ্যতামূলক করা হবে।