ভিশন : সুলভ মূল্যে টেলিকম সেবা
• টেলিকম বিষয়ক প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করা হবে, যাতে করে প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ দক্ষতা এবং সম্পূর্ণ স্বাধীনভাবে অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের ন্যায় পরিচালনা করে সরকারের রাজস্ব খাতে সর্বোচ্চ পরিমাণ আয় করতে পারে এবং দেশের সকল স্থানে সুলভ মূল্যে টেলিকম সেবা পৌঁছে দিতে পারে।
• এই খাতে এআই প্রযুক্তি ব্যবহার করে ডেটাভিত্তিক ডিসিশন সিস্টেমের মাধ্যমে সকল প্রকার দুর্নীতি এবং অস্বচ্ছ কার্যক্রমকে প্রতিহত করা হবে।
• সমস্ত সরকারি এবং বেসরকারি ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান (আইএসপি), ল্যান্ডলাইন এবং মোবাইল সার্ভিস অপারেটর, স্যাটেলাইট এবং সাবমেরিন সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য লেভেল-প্লেয়িং ফিল্ড তৈরির লক্ষ্যে সব রকমের পলিসি সাপোর্ট দেওয়া হবে।
• সরকারের সকল সেবাসমূহকে ইলেক্ট্রনিক সেবার আওতায় নিয়ে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি করা হবে।
• টেলিযোগাযোগ, আইসিটি এবং কম্পিউটিং ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য সরকার উল্লেখযোগ্য পরিমাণে সম্পদ বিনিয়োগ করবে এবং তরুণদের এআই, মেশিন লার্নিং, আইওটি, সাইবার নিরাপত্তা ইত্যাদি অত্যাধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণ দেবে।