Cholo Bangladesh
বাংলা
ENGLISH
arrow sign
মূলনীতি
ইনসাফ

ফ্যাসিবাদের মোকাবেলা কিভাবে করা যায়?

  • শাসনক্ষমতাকে জনগণের পক্ষ থেকে একটি ‘আমানত’ হিসেবে বিবেচনা করা হবে, যা একজন নাগরিক নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিদের ওপর অর্পণ করে।

  • প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের নিয়মতান্ত্রিক জবাবদিহিতার পাশাপাশি দলের পক্ষ থেকে একটি স্বাধীন জবাবদিহিমূলক কাউন্সিল গঠন করা হবে, যেখানে প্রতি মাসে সংশ্লিষ্টরা তাদের কাজের অগ্রগতি ও সিদ্ধান্তের ব্যাখ্যা দেবেন।

  • ফ্যাসিস্ট দল ও নেতাদের বিরুদ্ধে চলমান বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে।

  • জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে রাজনৈতিক ঐক্য গড়ে তোলা ও তা ধরে রাখার জন্য আমরা সচেষ্ট থাকবো। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদে প্রতিনিধিত্বকারী অথবা নিবন্ধিত দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপের আয়োজন করা হবে।

  • রাজনৈতিক প্রতিহিংসা ও প্রতিশোধের পরিবেশ সৃষ্টিকারী যেকোনো ঘটনার দ্রুত সমাধানে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বসে সম্মিলিত উদ্যোগ নেওয়া হবে।

  • আমরা এমন একটি রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে চাই, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই স্বাধীনভাবে চিন্তা, মতামত প্রকাশ এবং নিজেকে বিকশিত করতে পারে।

  • সংসদকে কার্যকর করতে ক্ষমতার একক কেন্দ্র প্রধানমন্ত্রীর পরিবর্তে আবারও সংসদের কাছে ফিরিয়ে আনা হবে।

  • বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও অনুপাতের চেয়ে অধিক হারে সংসদের স্থায়ী কমিটিগুলোর অধিকাংশ সভাপতির দায়িত্ব দেওয়া হবে, এসব কমিটির বৈঠক নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও মন্ত্রণালয়কে জবাবদিহিতার আওতায় আনা হবে।

  • জাতীয় সংসদকে পুনরায় জনগণের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করা হবে। বিভিন্ন চুক্তি ও রাষ্ট্রীয় সফরের বিষয়ে সংসদে উম্মুক্ত আলোচনা হবে

  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সুসংহত ও কার্যকর করতে প্রয়োজনীয় আইন ও বিধানের সংস্কার করা হবে।

  • জাতীয় সংসদ নির্বাচনে পিআর (Proportional Representation) পদ্ধতির প্রবর্তন করা হবে।

  • নির্বাচন কমিশন এবং জেলা-উপজেলা পর্যায়ের নির্বাচন অফিসে সংসদে প্রতিনিধিত্বকারী অথবা কমপক্ষে ১০টি আসন বা ৩% ভোট পাওয়া দলগুলোর প্রতিনিধিদের পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভুক্তির বিধান করা হবে। তারা প্রয়োজন অনুযায়ী কমিশনের বৈঠকে উপস্থিত থাকতে পারবেন, তবে ভোটাধিকার থাকবে না।

  • সকল স্তরের উন্নয়ন পরিচালিত হবে স্থানীয় সরকারের অধীনে । এক্ষেত্রে মন্ত্রনালয়ের কাজ হবে তদারকি করা

  • পুলিশের কার্যক্রমে কোনভাবেই যেন রাজনৈতিক দলের প্রভাব না পড়ে তা নিশ্চিত করা হবে ।

  • পাঠ্যপুস্তক থেকে ফ্যাসিবাদী উপাদান অপসারণ করে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হবে।

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় হস্তক্ষেপ মুক্ত করা এবং জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতা বাড়াতে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার আনা হবে।


শেয়ার :