Cholo Bangladesh
বাংলা
ENGLISH
arrow sign
সকল পার্টি
পরিচিতি
খেলাফত মজলিস
https://khelafat-majlis.org/
খেলাফত মজলিস
নির্বাচনী প্রতিক
খেলাফত মজলিস
খেলাফত মজলিস
https://khelafat-majlis.org/

পরিচিতি
দলনেতা :
মাওলানা আবদুল বাছিত আজাদ

খেলাফত মজলিস হলো বাংলাদেশের একটি ইসলামপন্থী রাজনৈতিক দল। দলটির বর্তমান আমীর হচ্ছেন মাওলানা আবদুল বাছিত আজাদ এবং মহাসচিব প্রফেসর ডক্টর আহমদ আবদুল কাদের। দলটির নির্বাচনী প্রতীক হলো দেওয়াল ঘড়ি। নিবন্ধন নং-৩৮।

০৮ ডিসেম্বর ১৯৮৯ সালে ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক জাতীয় সম্মেলনের মাধ্যমে তৎকালীন শায়খুল হাদীস মাওলানা আজিজুল হকের নেতৃত্বাধীন খেলাফত আন্দোলন, অধ্যাপক ডক্টর আহমদ আবদুল কাদেরের নেতৃত্বাধীন ইসলামী যুব শিবির, তমদ্দুন মজলিসের সংগঠক ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খানের নেতৃত্বে ভাসানীর ন্যাপের একাংশ ও নেজামী ইসলাম পার্টির একাংশ একীভূত হয়ে বাংলাদেশ খেলাফত মজলিস আত্মপ্রকাশ করে।

দলটি ৯০’র স্বৈরাচার পতন আন্দোলন, ভারতের বাবরী মসজিদ ধ্বংসের প্রতিবাদ ও মসজিদটি পুনঃনির্মাণের দাবীতে অযোধ্যা অভিমুখে লংমার্চ, ১৯৯৪ সালের নাস্তিক-মুরতাদ তাসলিমা নাসরিন বিরোধী আন্দোলন, ১৯৯৯ সালে শান্তিচুক্তির নামে সন্ত্রাসীদের হাতে পার্বত্য চট্টগ্রামের কর্তৃত্ব তুলে দেওয়ার প্রতিবাদে লংমার্চ, শেখ হাসিনা সরকার বিরোধী ৪ দলীয় জোটের আন্দোলন, ১/১১ পরবরতী তত্ত্বাধায়ক সরকারের স্বৈরাচারি শাসন বিরোধী আন্দোলন, ২০১৩ সালের নাস্তিক-মোরতাদ বিরোধী শাপলা চত্ত্বরের আন্দোলন, ২৪-এর ফ্যাসিস্ট সরকার বিরোধী ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুথ্থানে স্বক্রিয় অংশগ্রহণসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় আন্দোলনে অংশ নিয়েছে।


শেয়ার: