Cholo Bangladesh
বাংলা
ENGLISH
সাইফুল আলম খান মিলন
সাইফুল আলম খান মিলন
ফলো করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামী
ঢাকা - ১২
(উত্তর সিটি কর্পোরেশন (ওয়ার্ড ২৪ থেকে ২৭, ৩৫, ৩৬))
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য
সাইফুল আলম খান মিলন
ফলো করুন:

প্রার্থী পরিচিতি

সাইফুল আলম খান মিলন একজন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ। তিনি ঢাকা-১২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। তিনি বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং অসংখ্য সামাজিক, ধর্মীয় ও শিক্ষা সেবামূলক প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়ে আসছেন। শিক্ষাজীবন, ছাত্র-রাজনীতি, পেশাগত কর্মকাণ্ড ও সামাজিক সেবামূলক কাজ ইত্যাদি সব ক্ষেত্রেই তার অবদান সমানভাবে উজ্জ্বল।

তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে ফ্যাসিবাদী শাসনের জাতাকলে পিষ্ট হয়ে বারবার নির্যাতনের শিকার হয়েছেন। আওয়ামী শাসনামলে তার বিরুদ্ধে অসংখ্য রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা হয় এবং তিনি বহুবার গ্রেফতার, রিমান্ড ও কারাবরণ করেন। মাদরাসা শিক্ষার আধুনিকায়ন আন্দোলন থেকে শুরু করে ২০০৬ সালের লগি-বৈঠা তাণ্ডব বিরোধী আন্দোলন, ছাত্রলীগের অপকর্ম বিরোধী আন্দোলন, ২০১৩ সালের তত্ত্বাবধায়ক সরকারের দাবী ও শাহবাগ বিরোধী আন্দোলন, ২০১৪, ২০১৮ ও ২০২৩ এর সুষ্ঠু নির্বাচন ও ভোটাধিকারের দাবীর আন্দোলন, ২০১৮ ও ২০২৪ সালের কোটা আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলনে তিনি ছিলেন সোচ্চার কণ্ঠস্বর। ২০২৪ সালের জুলাই বিপ্লবে তিনি অন্যতম রাজনৈতিক সংগঠক হিসেবে রাজপথে সরাসরি অংশগ্রহণ করেন ও নেতৃত্ব দেন।


জনসেবামূলক কাজ

রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি সাইফুল আলম খান মিলন শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে সমানভাবে সক্রিয়। তিনি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হিসেবে এবং বিশেষ করে ঢাকা-১২ নির্বাচনী এলাকায় স্থানীয় উন্নয়ন, শিক্ষাবিস্তার ও সমাজসেবামূলক কাজে নেতৃত্ব দিচ্ছেন। তিনি নিয়মিত অসহায় মানুষের মাঝে খাবার, শীতবস্ত্র এবং মানবিক সহায়তা বিতরণ করে থাকেন। এলাকার উন্নয়নে তার উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে মাদক, জুয়া ও ইভটিজিং দূরীকরণ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং জনকল্যাণমূলক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।

এছাড়াও তিনি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন এবং টিউবওয়েল ও মসজিদ-অযুখানা নির্মাণ ও সংস্কারে সহায়তা, এতিমখানায় সহায়তা, ঘর নির্মাণে সহায়তা করার পাশাপাশি অসহায়দের জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও চিকিৎসা সহায়তা প্রদান করছেন। সম্প্রতি তিনি 'জুলাই অভ্যুত্থানের' শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের আর্থিকসহ নানাভাবে সহায়তা প্রদান করছেন। সাইফুল আলম খান মিলন একজন দৃঢ়চেতা ও সংগ্রামী নেতা, যিনি আদর্শ, নীতি ও সততায় অটল থেকে শিক্ষা ও জনকল্যাণে নিবেদিত। তিনি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে জনগণের সমর্থন ও ভোট নিয়ে একটি বৈষম্যহীন, আধুনিক ও সমৃদ্ধ ঢাকা-১২ গড়তে দৃঢ় প্রত্যয়ী।

শেয়ার: