Cholo Bangladesh
বাংলা
ENGLISH
ডা. শফিকুর রহমান
ডা. শফিকুর রহমান
নির্বাচিত
ফলো করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামী
ঢাকা - ১৫
(উত্তর সিটি কর্পোরেশন (ওয়ার্ড ৪, ১৩, ১৪, ১৬))
আমীরে জামায়াত
ডা. শফিকুর রহমান
নির্বাচিত
ফলো করুন:

প্রার্থী পরিচিতি

ডা. শফিকুর রহমান একজন বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক ও রাজনীতিবিদ। তিনি ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর হিসেবে বর্তমানে দেশ ও জাতির ক্রান্তিলগ্নে অত্যন্ত সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়ে আসছেন। শিক্ষাজীবন, পেশাগত কর্মকাণ্ড ও সামাজিক সেবামূলক কাজ ইত্যাদি সব ক্ষেত্রেই তার অবদান সমানভাবে উজ্জ্বল।

তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে ফ্যাসিবাদী শাসনের জাতাকলে পড়ে বারবার নির্যাতনের শিকার হয়েছেন। আওয়ামী শাসনামলে তার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা হয় এবং তিনি বহুবার গ্রেফতার, রিমান্ড ও কারাবরণ করেন। মাদরাসা শিক্ষার আধুনিকায়ন আন্দোলন থেকে শুরু করে ২০০৬ সালের লগি-বৈঠা তাণ্ডব বিরোধী আন্দোলন, ছাত্রলীগের অপকর্ম বিরোধী আন্দোলন, ২০১৩ সালের তত্ত্বাবধায়ক সরকারের দাবী ও শাহবাগ বিরোধী আন্দোলন, ২০১৪, ১৮, ২০২৩ এর সুষ্ঠু নির্বাচন ও ভোটাধিকারের দাবীর আন্দোলন, ২০১৮ ও ২০২৪ সালের কোটা আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলনে তিনি ছিলেন সোচ্চার কণ্ঠস্বর। ২০২৪ সালের জুলাই বিপ্লবে তিনি অন্যতম শীর্ষ রাজনৈতিক সংগঠক হিসেবে রাজপথে সরাসরি অংশগ্রহণ করেন ও নেতৃত্ব দেন।


জনসেবামূলক কাজ

রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি ডা. শফিকুর রহমান শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে সমানভাবে সক্রিয়। তিনি একজন চিকিৎসক হিসেবে অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে এবং স্থানীয় উন্নয়ন ও শিক্ষাবিস্তারে নেতৃত্ব দিচ্ছেন। তিনি নিয়মিত অসহায় মানুষের মাঝে খাবার, শীতবস্ত্র এবং মানবিক সহায়তা বিতরণ করে থাকেন। এলাকার উন্নয়নে তার উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে মাদক, জুয়া ও ইভটিজিং দূরীকরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, রাস্তা সংস্কারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এছাড়াও তিনি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন এবং টিউবওয়েল ও মসজিদ-অযুখানা নির্মাণ ও সংস্কারে সহায়তা, এতিমখানায় সহায়তা, ঘর নির্মাণে সহায়তা করার পাশাপাশি অসহায়দের জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও চিকিৎসা সহায়তা প্রদান করছেন। সম্প্রতি তিনি 'জুলাই অভ্যুত্থানের' শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের আর্থিকসহ নানাভাবে সহায়তা প্রদান করছেন।

ডা. শফিকুর রহমান একজন দৃঢ়চেতা ও সংগ্রামী নেতা, যিনি আদর্শ, নীতি ও সততায় অটল থেকে শিক্ষা ও জনকল্যাণে নিবেদিত। তিনি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে জনগণের সমর্থন ও ভোট নিয়ে বৈষম্যহীন, আধুনিক ও সমৃদ্ধ ঢাকা-১৫ গড়তে দৃঢ় প্রত্যয়ী।

ভিডিও বার্তা
শেয়ার: