সামনের বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত, মানবিক ও ইনসাফপূর্ণ কল্যাণরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হলে এখনই প্রয়োজন আমাদের সম্মিলিত অংশগ্রহণ। জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় বা আর্থ-সামাজিক অবস্থান নির্বিশেষে আমাদের প্রিয় বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের আজ এক কাতারে শামিল হওয়ার সময় এসেছে। আমরাও সেই কাতারে শামিল হয়ে সবাইকে সঙ্গে নিয়ে একসাথে বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করছি।